লিচুর উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ AM

লিচুর উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৮:৩৭:২১ AM

লিচুর উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া


বাজারে উঠতে শুরু করেছে লিচু। গ্রীষ্মকালীন এ রসালো ফল খুব কম সময়ের জন্য আসে। স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয়। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এ ফল। নানা রকম অসুখের থেকে আপনাকে দূরে রাখবে এ ফল। আবার বেশি খেলেও হতে পারে ক্ষতি।

লিচুর উপকারী দিকগুলো

* শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে লিচু।

* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

* লিচুতে ভিটামিন, নানা খনিজ উপাদান রয়েছে, যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে।

* ত্বকের বলিরেখা দূর কর।

* বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বক উজ্জ্বল করে।

* লিচুতে ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকায় এ ফল রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে।

এ ফলটির যেমন ভালো দিক আছে, তেমনি বেশি খেলেও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়াগুলো

* মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।  

* লিচু ওজন বৃদ্ধি করে।

* লিচুতে প্রোটিন, ক্যালসিয়াম, জরুরি ফ্যাটি এসিড নেই। ফলে বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে।

* খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে।

* রক্তের গ্লুকোজ কমে যায়

তাই খেতে সুস্বাদু হলেও ইচ্ছেমত লিচু খাওয়ার সুযোগ নেই। দিনে ১০-১২ টি লিচু খাওয়া যেতে পারে।  বয়স, শরীর, অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিমিতভাবে লিচু বা যেকোনো ফল খেতে হবে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর