বৃটেনের চেস্টার সিটির ডেপুটি মেয়র হলেন সিলেটী শিরিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৩ PM

বৃটেনের চেস্টার সিটির ডেপুটি মেয়র হলেন সিলেটী শিরিন

লন্ডন অফিস, যুক্তরাজ্য

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৭:৫২:৩৭ AM

বৃটেনের চেস্টার সিটির ডেপুটি মেয়র হলেন সিলেটী শিরিন


বৃটেনের চেস্টার সিটির ডেপুটি মেয়র হয়েছেন শিরিন আক্তার। তিনি বাংলাদেশি হিসেবে প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার ডেপুটি মেয়র হলেন। মেয়র শিরিন সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে।

স্থানীয় সময় রোববার অফিস হলে ডেপুটি মেয়র হিসেবে মপথ নেন তিনি।

জানা যায়, ২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথমবারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোট বেলায় তিনি বিশ্বনাথের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে মাস্টার্স সম্পন্ন করেন।

বর্তমানে তিনি সেখানে বিভিন্ন সামজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া শিরিন আক্তারের নির্বাচনী প্রচারণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাততি রেজওয়ানা সিদ্দিক টিউলিপসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিয়েছিলেন।

শিরিন আক্তারের বাবা শাহ হুশিয়ার উল্ল্যা বলেন, চেস্টার সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে আমার মেয়ে ডেপুটি মেয়র হিসেবে শপথ নিয়েছে। এই আনন্দ মুখে বলে প্রকাশ করতে পারবো না। এতে শুধু সিলেটের নয়, বাংলাদেশের সুনামও বৃদ্ধি পাচ্ছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে শিরিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আশা করি আগামীতে তার কর্ম দক্ষতা দিয়ে দেশ ও জন্মভূমির মানুষের জন্য কাজ করবে।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর