স্বাস্থ্যকর পিনাট বাটারের রেসিপি
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৬ PM

স্বাস্থ্যকর পিনাট বাটারের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৮:৪৮:৩৯ AM

স্বাস্থ্যকর পিনাট বাটারের রেসিপি


সব ধরনের বাদামই আমাদের জন্য উপকারী। এর মধ্যে চিনা বাদাম সব থেকে সহজলভ্য ও সাশ্রয়ী। এতে রয়েছে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ই। এছাড়াও চিনা বাদাম দিয়েই তৈরি হয় মজাদার ও স্বাস্থ্যকর পিনাট বাটার।

পটাশিয়াম সমৃদ্ধ পিনাট বাটারে অল্প পরিমাণ জিংক এবং ভিটামিন বি৬ও রয়েছে। চাইলে বাড়িতেই খুব সহজে অল্প খরচেই তৈরি করা যায় পিনাট বাটার।

উপকরণ

•    চিনা বাদাম-এক কাপ

•    মধু দুই টেবিল চামচ 

•    বাটার বা অলিভ অয়েল দুই টেবিল চামচ 

•    লবণ- ১২ চা চামচ।  

প্রণালি

•    বাদাম দুই মিনিট ওভেনে বেক করে নিন

•    ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন 

•    যতক্ষণ পর্যন্ত না বাদাম পুরোপুরি মসৃণ হয়

•    তৈরি হয়ে গেলে একটি সুন্দর জারে রেখে দিন।

ছোট-বড় সবাই খেতে পারবেন পিনাট বাটার, বড়দের ক্ষেত্রে দিনে এক টেবিল চামচের বেশি নয়। তবে ডায়াবেটিস থাকলে মধু না দিয়ে তৈরি করুন পিনাট বাটার।  

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর