স্বাস্থ্য কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ AM

স্বাস্থ্য কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৮:০১:২০ AM

স্বাস্থ্য কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়

তোয়াকুল স্বাস্থ্য কেন্দ্রের পাশেই ময়লার ভাগাড়


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের প্রবেশ পথের পাশে ফেলে রাখা বর্জ্যে একাকার হয়ে আছে আশপাশ । পলিথিন, পরিত্যক্ত প্লাস্টিক বোতল, নারিকেলের খোসা, খাবার পরিবেশনের পরে খালি প্যাকেটসহ ময়লা ফেলা হয়েছে। যেদিকে চোখ পড়ে শুধু বর্জ্য আর বর্জ্য। স্বাস্থ্য কেন্দ্রটি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার দুর্গন্ধে বিপাকে পড়েছেন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশেই বিভিন্ন এলাকার নানা রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া ঘটছে মশার বিস্তার। সরেজমিনে উপজেলার তোয়াকুল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পাশে এমন চিত্র দেখা যায়।

স্থানীয় সমাজকর্মী মতিউর রহমান দুলাল জানান, শুধু হাসপাতালের ভিতরেই নয়, সবখানে নোংরা পরিবেশ। তারপরও বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশেই বিভিন্ন এলাকার নানা রোগে আক্রান্ত রোগীদের এখানে চিকিৎসা নিতে হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে এই স্বাস্থ্য কেন্দ্রটি ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশ বৃদ্ধি এবং অন্যতম লালন ক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডাক্তার কিশলয় সাহা বলেন, খবর নিয়ে জানতে পেরেছি এটা হাসপাতালের ময়লা নয়, এটা পার্শ্ববর্তী বাজারের ময়লা। তবে বাজার পরিচালনা কমিটির সাথে আলোচনা করে এটার একটা সমাধান করা হবে। আর বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক বলেন এটা আমাদের জানা ছিলোনা, মাত্র জানতে পেরেছি, খুব দ্রুত ময়লা সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

আজকের সিলেটের/১৩ জানুয়ারি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর