সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ড ডলিয়ার অপু চন্দ্র দেব ৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ আট্রা ম্যারাথন কক্সবাজারে দৌড়ে অংশগ্রহন করছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন ৫০, ১০০, ১৬১ তিন ক্যাটাগরিতে হয়ে থাকে। টিওবি কর্তৃক এই ইভেন্টে বাংলাদেশের প্রায় ৩ হাজারের অধিক রেজিষ্ট্রেশন কারীদের মধ্যে ১৭০ জন সিলেক্টেড করা হয়েছে।
৫০ কিলোমিটারে ১২০-১৩০ জন সিলেক্টেডের মধ্যে সিলেট নগরীর ডলিয়ার অপু চন্দ্র দেব একজন। উক্ত ইভেন্টে দেশ-বিদেশের ১৭০ জন আল্ট্রা রানার অংশগ্রহণ করবে। অপু চন্দ্র দেব এর আগে দেশের বাইরে দুইটা হাফ ম্যারাথনে অংশগ্রহণ ছাড়াও দেশের ভিতরে ২ টা ফুল ম্যারাথন ও ১৫-২০ টা হাফ ম্যারাথন সম্পন্ন করেছেন। তাছাড়া এই বছরের ফেব্রুয়ারিতে ভারতে ফুল ম্যারাথনে অংশগ্রহণ করবেন।
অপু চন্দ্র দেব আজকের সিলেট'কে জানিয়েছেন তার সকল প্রস্তুতি শেষ। এখন শুধু ইভেন্টের অংশগ্রহনের অপেক্ষায় আছেন তিনি। ইভেন্টটি ১৯ ও ২০ জানুয়ারি কক্সবাজারের ইনানী বিচ থেকে টেকনাফ পর্যন্ত গিয়ে আবার ইনানীতে এসে শেষ হবে। উনি সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থী।
আজকের সিলেট /১৩ জানুয়ারি /জেকেএস
নিজস্ব প্রতিবেদক 








