সারাদিনের কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। মানুষের মাঝে উচ্ছ্বাসের আমেজ শীতলতার পরশে স্বস্তিতে উপজেলাবাসী।
রোববার সন্ধ্যার দিকে আকাশ জুড়ে মেঘের খেলা শেষে সিলেটের বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।
বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের হালকা গর্জন ও ঝড়ো বাতাস। তবে বৃষ্টির কারণে ব্যস্ত মানুষকে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে।
প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর আবহাওয়া শীতল হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব টাইমলাইনে স্বস্তির বৃষ্টি আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেছেন। আবার একজন লিখেছেন এখন ফেসবুকে স্বস্তির বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে এক পশলা স্বস্তির বৃষ্টিতে মানুষের মাঝে বিরাজ করছে শান্তির নিঃশ্বাস আনন্দের উচ্ছ্বাস।
আজকের সিলেট/এসটি









