ওসমানীনগরে তীব্র গরমে ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নবনির্মিত ৫০ শয্যা ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থাপিত হওয়ার পরও দীর্ঘদিন থেকে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় নবনির্মিত ভবন কমপ্লেক্স।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ ৪ জন ডাক্তার নিয়োগ হলেও চিকিৎসা সামগ্রী, আসবাবপত্র ও জনবল স্বল্পতায় চিকিৎসা সেবায় বঞ্চিত সাধারণ মানুষ।
ডায়রিয়া আক্রান্ত রফিক উল্লা বলেন, আমরা গরিব মানুষ সরকারি হাসপাতালে গিয়ে কোন চিকিৎসা সেবা পাইনা। এতে স্থানীয় ডাক্তারের কাছে ব্যায় বহুল চিকিৎসা করাইয়াছি।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল হাসান জানান, প্রসাশনিক অনুমোদন আসবাবপত্র ও জনবল সংকট লাঘবের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে তীব্র গরমে ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্থানীয় কমিউনিটি ক্লিনিক এবং সাব সেন্টারে নিয়ে চিকিৎসা সেবা দিতে হবে।
ওসমানীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনা মিয়া বলেন, নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোর সেবা চলমান রয়েছে। তীব্র গরমে ডায়রিয়া জনীত সমস্যায় ওরস্যালাইন খাওয়া সহ সচেতন থাকা জরুরি। এদিকে চিকিৎসা সামগ্রী ও জনবল সংকট সহ স্বাস্থ্য কমপ্লেক্স অনুমোদনের কাজের বিষয়ে গতকাল ও মিটিং এ আলোচনা করেছি প্রসাশনিক কার্যক্রম অব্যাহত রয়েছে ইনশাআল্লাহ হয়ে যাবে।
আজকের সিলেট/ডি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








