ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাবে সিলেটেও হচ্ছে স্বস্তির বৃষ্টি। সোমবার ভোররাত শুরু হওয়া বৃষ্টি কখনো থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির দেখা মিলছে, কখনো গুঁড়ি গুঁড়ি হয়ে ঝরছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন সিলেটের কর্মজীবীরা মানুষেরা। বৃষ্টি মাথায় নিয়ে সকালে রাস্তায় বের হয়েছেন অনেকে কর্মস্থলে।
সোমবার সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানা গেছে। এ অবস্থা বিরাজ করতে পারে সোমবার রাত পর্যন্ত।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসেন জানিয়েছেন ২৪ ঘন্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) সিলেটে ১৬.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বেলা ২টা থেকে বৃষ্টি ও বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে।
এর আগে রোববার পর্যন্ত সিলেটে ছিলো টানা তীব্র গরম। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ৩ দিন তাপমাত্রা একের পর এক রেকর্ড ভেঙ্গেছে। সর্বশেষ শনিবার সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা এবছরের সর্ব শেষ তাপমাত্রা ছিল। এমন তীব্র গরমে হাঁসফাঁস খাচ্ছিলেন সিলেটের সাধারণ মানুষ। টানা গরমের পর বৃষ্টি ঝড়ায় সিলেটে বিরাজ করছে স্বস্তি।
উল্লেখ্য, প্রবল ঘূর্ণিঝড় রেমাল বৃষ্টি ঝড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বৃষ্টি ঝড়িয়ে এটি প্রবল দুর্বল হয়ে পড়েছে। সোমবার দুপুরে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সূত্র জানিয়েছে, খুলনা থেকে প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।
আজকের সিলেট/এপি









