বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া ফ্লাইটগুলো বাতিল হয়।
সোমবার এসব ফ্লাইট আটকা পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেমালে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকাপড়া বিমানগুলো ঢাকা ও চট্টগ্রাম, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। এখন পর্যন্ত ৬টি বিভিন্ন মডেলের বিমান আমাদের গ্রাউন্ডে আছে। এর আগে মোট ৯টি বিমান আটকা ছিল। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বাকিগুলো আবহাওয়ার প্রতিকূলতা শেষে বিমানবন্দর ছেড়ে যাওয়া কথা ছিল।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ আজকের সিলেট'কে সোমবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে ক্ষুদে বার্তায় জানান, 'আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ার এ পর্যন্ত ৭ ফ্লাইট বাতিল করা হয় । সবগুলো ফ্লাইটই ছিলো অভ্যন্তরীণ বিমানের ঢাকা-সিলেট রুটের। আন্তর্জাতিক কোন ফ্লাইট বাতিল হয়নি।'
আজকের সিলেট/ মিমো









