সিলেটে ঝড়-বৃষ্টি : পাহাড়ি ঢল নামার আশংকা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ AM

সিলেটে ঝড়-বৃষ্টি : পাহাড়ি ঢল নামার আশংকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৩:৩৬:৪৭ AM

 সিলেটে ঝড়-বৃষ্টি : পাহাড়ি ঢল নামার আশংকা


ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে সোমবার রাত থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা হাওয়া। সোমবার রাতে এক পূর্ভাবাসে আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ বলেন, পুরো রাত সিলেট বিভাগের ৪ টি জেলায় উপরেও খুবই ভারি বৃষ্টিপাত অব্যহত ছিল। আগামী ৪৮ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ৩শ’ থেকে ৫শ’ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্হানে ১ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বুধবার থেকে সিলেট বিভাগের নদ-নদীগুলোতে পাহাড়ি ঢল নামার প্রবল আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে খুবই ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে, মঙ্গলবার  রাত থেকে শুরু করে  বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে ময়মনিসংহ বিভাগের নদ-নদীগুলোতে পাহাড়ি ঢল নামার প্রবল আশংকা রয়েছে।

মঙ্গলবার সরাদিন রাজশাহী, রংপুর, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বৃষ্টির পরিমান কমে আসার সম্ভাবনা রয়েছে, সারাদিন ঢাকা শহরে বৃষ্টি অব্যাহত ছিল।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর