গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক বদরুল হক।
শনিবার সকালের দিকে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
সাথে পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম।
নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমও মনিটরিং করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
গোয়াইনঘাট প্রতিনিধি 








