দুই দিনের রিমান্ডে স্বেচ্ছাসেবক দল নেতা খান জামাল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ AM

দুই দিনের রিমান্ডে স্বেচ্ছাসেবক দল নেতা খান জামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৩:৪২:৪০ AM

দুই দিনের রিমান্ডে স্বেচ্ছাসেবক দল নেতা খান জামাল


 সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে জেল গেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের (রিমান্ডের)নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট (১ম) আদালতে তুলে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করলে এ আদেশ দেন বিজ্ঞ বিচারক। খান জামালকে ৪টি মামলায় সোমবার আদালতে হাজির করা হয়। এর মাঝে একটি মামলায় রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের ঝেরঝেরিপাড়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।  ওই দিন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন  বলেন- আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেফতার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা। একমাস কারাবারণ করে তিনি জামিনে মুক্ত পান। এ মুক্তির ৭ মাসের মাথায় ফের গ্রেফতার হন আব্দুল আহাদ খান জামাল।

২০২১ সালের ২১ আগস্ট সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওইসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ খান জামাল।

দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজপথে নবউদ্যমে নামেন খান জামাল। সরকারবিরোধী কেন্দ্রঘোষিত সকল কর্মসূচিতে তিনি ছিলেন অগ্রভাগে। বিগত আন্দোলনে বিএনপির সিলেটের শীর্ষ নেতৃবৃন্দের ‘নিষ্ক্রিয়তারও’ সমালোচনা করেন তিনি। এ বিষয়ে একাধিকবার খান জামাল তার ফেসবুক আইডিতে সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেন। বিষয়টি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের প্রশংসা কুড়ায়।

আজকের সিলেট/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর