থানার পার্কিংয়ে চোরাই মোটরসাইকেল, ‌দায় কার?
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫৮ PM

থানার পার্কিংয়ে চোরাই মোটরসাইকেল, ‌দায় কার?

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১১:০৩:০৩ AM

থানার পার্কিংয়ে চোরাই মোটরসাইকেল, ‌দায় কার?


জৈন্তাপুরে থানার পার্কিংয়ে দামি ব্র্যান্ডের নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেল নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত তিন চারদিন ধরে সিসি ক্যামেরার সামনে প্রকাশ্যে নম্বর প্লেট বিহীন মোটরসাইকেলটি পার্কিং করে রাখা হলেও এর দায় নেননি কেউ।

শুক্রবার রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা।এর পর শনিবার মোটরসাইকেলটি আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ ওঠেছে, জৈন্তাপুর থানার এজকন পুলিশ কর্মকর্তা নিজে ব্যবহারের জন্য ভারত থেকে চোরাই পথে মোটরসাইকেলটি দেশে এনেছেন। চোরাই মোটরসাইকেল ব্যবহারের জন্য থানার অভ্যন্তরে পার্কিং করে রাখার ঘটনায় তোপের মুখে পড়েছেন ওসি তাজুল ইসলাম।

কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা বলেন, খবর পেয়ে আমি থানায় গিয়ে সাইকেলটি জব্ধ করার ব্যবস্থা নেই। এর পরি এটিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর