গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩০ AM

গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০৯:৪৫:১৮ AM

গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


গোয়াইনঘাট উপজেলার হাদারপারে বিদ্যুৎ স্পর্শ হয়ে নাজমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের আবদুল্লার মেয়ে, হাদারপার গরুর বাজার সংলগ্ন বাড়ি।

বুধবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয়রা জানান ,বুধবার রাত ৮ টা থেকে অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলা করছিল নাজমিন আক্তার। লুকোচুরি খেলার এক পর্যায়ে কাটুনের গোডাউনে পানির মটরের লিকেজ লাইনের বিদ্যুৎ শট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিন মারা যায়।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপরগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়েছি। লাশটির পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর