জামালগঞ্জে হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্য
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৮ AM

জামালগঞ্জে হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্য

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০২:৩৬:৫১ AM

জামালগঞ্জে হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্য


সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে লায়েছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার বেহলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ঘটনাটি ঘটে।

প্রতক্ষদর্শী শাহাজুল ইসলাম জানান, লায়েছ বিভিন্ন গ্রামে গিয়ে ধান কিনে বড় পায়কারের কাছে বিক্রি করতেন। প্রতিদিনের মতো সকালে গ্রামেই ধান কিনতে বের হন। নৌকা নিয়ে চলার সময় ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি হাওরের পানিতে পড়ে যান। ঘণ্টাখানেক পর পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর