বন্যার পানিতে খেলতে নেমে শিশু ও কিশোরের মৃত্যু
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৪ AM

বন্যার পানিতে খেলতে নেমে শিশু ও কিশোরের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০২:৪০:২৯ AM

বন্যার পানিতে খেলতে নেমে শিশু ও কিশোরের মৃত্যু


মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোর মারা গেছে। নিহতরা হলো- সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দুজনকে পানি থেকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসে।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুমুর্ষ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর