গোয়াইনঘাট উপজেলায় একটি বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানায়, গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামের পার্শ্ববর্তী বিলে অর্ধগলিত মরদেহটি ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামের সন্নিকটে একটি অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা গোয়াইনঘাট থানাকে অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরন করা হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








