বড়লেখায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫২ AM

বড়লেখায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০৭:৫৯:৪৯ AM

বড়লেখায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু


মৌলভীবাজারের বড়লেখায় বন্যার পানিতে ডুবে আয়শা বেগম (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ২ টায় এই ঘটনা ঘটে।জানা যায়, নিহত আয়শা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ভাগাডহর গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের ভারি বর্ষণ  ও উজানের ঢলে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  স্কুলছাত্রী আয়শা বেগম বাড়ির পাশে বন্যার পানি দেখতে ঘর থেকে বেরিয়ে যায়। একপর্যায়ে বন্যার পানিতে ডুবে সে মারা যায়। পরে স্বজনরা অনেক খোঁজা খোঁজির পর তার লাশ উদ্ধার করেন। 

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। অনুমতি পাওয়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর