সালুটিকর থেকে ১৪৩ বস্তা চিনি ভর্তি ২ ট্রাকসহ চোরাচালানী আটক
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫৯ AM

সালুটিকর থেকে ১৪৩ বস্তা চিনি ভর্তি ২ ট্রাকসহ চোরাচালানী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০৮:০২:০৮ AM

সালুটিকর থেকে ১৪৩ বস্তা চিনি ভর্তি ২ ট্রাকসহ চোরাচালানী আটক


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের মেসার্স সালুটিকর ফিলিং স্টেশন থেকে ১৪৩ বস্তা চিনি, ২ টি ট্রাকসহ এক চোরাচালানীকে আটক করেছে সালুটিকর তদন্ত কেন্দ্রের  পুলিশ।

 বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান চালায় পিলিশ।

আটক চোরাকারবারী মোঃ আলফু মিয়া (৩৮) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ফুকরা দৌলতপুর গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র।

আলফু মিয়া বর্তমানে  সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের দাফনা টিলার নাছির মিয়ার ভাড়াটিয়া।

জব্দকৃত ভারতীয় চিনির সর্বমোট মূল্য ৯ লক্ষ ২৯ হাজার ৫ শত টাকা। পরবর্তীতে ধৃত আসামী মো. আলফু মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।যার মামলা নং-১৯।

 গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম চিনি জব্দ ও চোরাকারবারীকে আটক, মামলা ও আটককৃতকে গ্রফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দের সত্যতা নিশ্চিত করেছেন।,

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর