জৈন্তাপুর চলতি মৌসুমে প্রলয়ঙ্কারী বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরবর্তী মানুষের পুনর্বাসন, রাস্তাঘাট অবকাঠামো গত ক্ষতি নিরুপন, জনস্বাস্থ্য সুরক্ষা, গবদীপশুর খাদ্য সংকট নিরোসন,কৃষিতে মৌসুমী ফসলের ক্ষতির পরিমান বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘন ঘন বন্যা ও পানি দ্রুত সরে যেতে বিলম্বের কারণ ও তার প্রতিকার নিয়ে আলোচনা সভা বক্তব্য প্রদান করা হয়।
সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলী।
নভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম, মহিলা ভাইস চেয়ারম্যান সুনারা বেগম, সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া,বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, জাফলং টুরিস্ট পুলিশ ইনচার্জ রতন শেখ পিপিএম, ক্যাম্প কমান্ডার শ্রীপুর,লালাখাল বিওপি, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুণ উর রশিদ, আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








