কমছে সুরমা-কুশিয়ারার পানি
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৬ AM

কমছে সুরমা-কুশিয়ারার পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৩:০৮:২১ AM

কমছে সুরমা-কুশিয়ারার পানি


সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে রোদ্দুর ভাবে তেজিয়ে উঠে সিলেটের পরিবেশ প্রতিবেশ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মাত্র ২ মিলি মিটার বৃষ্টিপাত ঘটেছে। সিলেট আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, গত দু’দিন রৌদ্রময় আকাশ থাকায় নিন্মঞ্চলে কমতে শুরু করেছে বন্যার পানি। সেকারনে সুরমা নদী সিলেট পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচে।

পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্যানুযায়ী, সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতো। অথচ গত শুক্রবার সকাল ৬টার দিকে এই পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে। এছাড়া সুরমা ও কুশিয়ারা বাকি ৪পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এর মধ্যে সুরমার কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩৫সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে; গেল তিন পানি কমেছে ঘণ্টায় ১ সেন্টিমিটার। এদিকে, কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে সকাল ৬টায় ছিল ১৮সেন্টিমিটার, তিন ঘণ্টা পেরিয়ে তা হয়েছে ১৫সেন্টিমিটারে। একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১০৩ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার উপরে রয়েছে।

গত ২০ জুন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী ৫দিন সিলেটসহ বেশ কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে, তা অব্যাহত থাকবে। তবে সেই পূর্বাভাসের প্রথম দিন ২১ জুন শুক্রবার পার হয়েছে, ভারী বৃষ্টিপাত ছাড়াই। তবে শঙ্কা রয়েছে আগামী ৪ দিনের। এদিকে, সিলেটে বানের পানি কমলেও পানি বাড়ছে বিভাগের হবিগঞ্জে। বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে মৌলভীবাজারে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর