ফেঞ্চুগঞ্জে রেলওয়ে সেকশনে রেললাইনের পাশ থেকে লিল মিয়া (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিল মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা।
শনিবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কাটাখালী নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম জানান, লিল মিয়া ভাটেরা ইউনিয়নের আকলু মিয়ার ছেলে। চার সন্তানের জনক লিল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
আজকের সিলেট/ডি/এসটি
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি 








