রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী, সিলেট মিডিয়াপাড়ায় ক্ষোভ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৪ PM

রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী, সিলেট মিডিয়াপাড়ায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ০৮:২৮:৫৫ AM

রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী, সিলেট মিডিয়াপাড়ায় ক্ষোভ


সিলেটে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে।

বৃহস্পতিবার সিলেটের আদালতে এ মামলা দায়ের করেন ছাত্রদল পরিচয়কারী খোরশেদ আলম নামের যুবক।

আদালত সূত্র জানিয়েছে, গত ৩ আগষ্ট নগরের এয়ারপোর্ট থানার আম্বরখানা বড়বাজার গলির মুখে এলাকায় কোটা বিরোধী আন্দোলনে চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় খোরশেদ আলম সংক্ষুব্ধ হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি বলেন, সাংবাদিক সাদিকুর রহমান সাকীকে মামলায় জড়িত করা হয়েছে, যা আসলে একটি অনাঙ্কিত ঘটনা। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটি সত্যিকার অর্থে ন্যায়বিচারের পরিপন্থী। আমার সাথে সাদিকুর রহমান সাকীর কথা হয়েছে এবং আমরা বিশ্বাস করি, এটার একটি সুন্দর এবং ন্যায়সঙ্গত সমাধান আমরা দ্রুতই বের করতে পারব। বিএনপি সব সময়ই গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে এবং আমরা আশা করি, সাকীর ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সাদিকুর রহমান সাকীকে কে বা কারা মিথ্যা লিষ্টে ডুকিয়ে দিছে, আমরা এব্যপারটা খুব তারাতারি সমাধানের জন্য যাবো। আমাদের সাথে কথা হয়েছে সুন্দর সুশৃঙ্খল ভাবে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এছাড়া- সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। মামলার মোট আসামি ৪৭ জন। মামলার ৩৪ নম্বর আসামি হিসেবে সাংবাদিক সাকী’র নাম উল্লেখ করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাঈদ, রুবেল মিয়াসহ ৮ জন।

সাংবাদিক সাকী জানিয়েছেন- এ ঘটনা সর্ম্পকে আমি অবগত নয়। মামলার বাদিকে আমি চিনি না, আর বাদিও আমাকে চিনেন না বলে জানিয়েছেন। আমাকে ব্যক্তি আক্রোশ থেকে সাক্ষীদের মধ্যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করেছেন। যেহেতু মামলার এজাহারে লিখা রয়েছে তাদের উপর হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। কিন্তু আমি তো ওই তালিকায় পড়ি না।

এ ব্যাপারে নগরের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদিকুর রহমান সাদিক জানিয়েছেন- এ মামলা দায়েরে ওয়ার্ড বিএনপি’র কেউ সম্পৃক্ত নয়। আমরা মামলা সম্পর্কে জানি না। মামলার বাদিকে আমি চিনি না।

তিনি আরও বলেন- এ মামলায় বিএনপি’র কর্মীদের আসামি করা হয়েছে। বিষয়টি নগর বিএনপি’র নেতৃবৃন্দকে জানানো হয়েছে বলে জানান তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর