বর্তমান প্রজন্ম বন ও পরিবেশ চায়- চুনারুঘাটে বন ও পরিবেশ উপদেষ্টা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৩ PM

বর্তমান প্রজন্ম বন ও পরিবেশ চায়- চুনারুঘাটে বন ও পরিবেশ উপদেষ্টা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ১১:২৪:৫৪ AM

বর্তমান প্রজন্ম বন ও পরিবেশ চায়- চুনারুঘাটে বন ও পরিবেশ উপদেষ্টা


অন্তর্বতী সরকারের বন পরিবেশ ও জলবায়ূ, পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা একটি চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব নিয়েছি। বর্তমান প্রজন্ম বন চায়। বনাঞ্চাল ধ্বংস করা যাবে না। সামাজিক বনায়ন একটি উত্তম প্রকল্প। সামাজিক বনায়ন ও বনে ইউক্লিপটার্স গাছ রোপন করা যাবে না। এখন এগুলো কেটে দেশীয় গাছ লাগাতে হবে। তিনি আরো বলেন আমরা সব সময়ই সুশানের জন্য কাজ করব।

তিনি শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা সভা কক্ষে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) প্রভাংশু সোম মহারেন সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর ফখরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সাবেক উপজেলা চেয়াম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,  সহকারি কমিশনার (ভূমি) মাহবুব রহমান মাহবুব, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, রানীগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, গাজীপুর ইউনিয়ন চেয়াম্যান মোহাম্মদ আলী, সাটিয়াজুরী ইউনিয়ন চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ মানিক সরকার, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়ায়েদ আলী মাষ্টার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান রুমন ফরাজী, উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, শানখলা ইউপি চেয়ারম্যান এডঃ নজরুল ইসলাম, কালেঙ্গা বনের রেঞ্জার মাসুদুর রহমান, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার আল আামিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর