সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৯ জানুয়ারি থেকে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসর। চলমান এ বিপিএল'র সিলেট পর্ব শুরু হবে আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে। আর টিকেট বিক্রি শুরু হচ্ছে বুধবার (২৪ জানুয়ারি) থেকে। প্রতি ম্যাচের আগের দিন এবং প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিন সকালে টিকেট কিনতে পারবেন দর্শকরা। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত কাউন্টারে চলবে টিকিট বিক্রি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইট এবং সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মেইন গেইট সংলগ্ন কাউন্টার থেকে দর্শকরা টিকেট সংগ্রহ করতে পারবেন। দর্শকরা চাইলে অনলাইন থেকেও টিকেট কাটতে পারবেন। অনলাইনে টিকেট বিক্রি শুরু হবে একইদিন।
অনলাইনে টিকেট: https://ticket.tigercricket.com.bd/registration
ইতোমধ্যে টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। দর্শকরা ক্লাব হাউজের টিকেট কিনতে পারবেন ৮০০ টাকায়। ইস্টার্ন গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ওয়েস্টার্ন গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ার টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডগুলোতে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।
চলমান এ বিপিএল'র সিলেট পর্ব শেষ হবে ৩ ফেব্রুয়ারি।
আজকের সিলেট/২২ জানুয়ারি/জেকেএস
নিজস্ব প্রতিবেদক 








