সিলেটে পৌঁছেই মাজার জিয়ারতে মির্জা ফখরুল
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৩ PM

সিলেটে পৌঁছেই মাজার জিয়ারতে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ১২:৪৯:৪৫ PM

সিলেটে পৌঁছেই মাজার জিয়ারতে মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেট এসেছে। সকালে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। এর পর তিনি হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারতকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ  দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির মহাসচিবের সাথে এই সফরে উনার সহধর্মিণীও সাথে ছিলেন। মাজার জিয়ারতকালে মহাসচিবের সহধর্মীনীর সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর