রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ সামি। সামি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে।
স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি পোস্টে দেখা যায়, গত ২৪ আগস্ট সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।
এদিকে, জামায়াতে ইসলামীর রাজনীতিতে সামির যোগদান করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এ নিয়ে সমালোচনা করেছেন। জামায়াতে যোগ দেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা।
আহমদ শরীফ সামি বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি ছেড়ে স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এ নিয়ে এখন আর কোনও মন্তব্য করতে চাই না।’
আজকের সিলেট/ডি/এসটি
বিয়ানীবাজার প্রতিনিধি 








