গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবির গুলিতে নিহত নাজমুল ও মিনহাজের পরিবারের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে নিহত নাজমুলের স্ত্রী খাদিজা মাহিনুর বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং -১০ / ২৫-০৮-২০২৪ ইং।
অপর মামলার বাদী নিহত মিনহাজের ভাই সাঈদ আলম। মামলা নং ১১/ ২৬-০৮-২৪ ইং।
মামলার এজহার সুত্রে জানা যায়,নুরুল ইসলাম নাহিদ ছাড়াও আসামী হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও প্রশাসনের ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়। এবং অজ্ঞাত ২০০/২৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলা থানায় রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের। এদুই মামলা সহ এখন পর্যন্ত তিনটি হত্যা মামলা থানায় রেকর্ড হয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবির গুলিতে নাজমুল ও মিনহাজ সহ আরও ৪ জন নিহত হন।
আজকের সিলেট/ডি/এপি
গোলাপগঞ্জ প্রতিনিধি 








