সৌদি আরবে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও এডভোকেট সৈয়দ শামীমকে কারগারে প্রেরণ করা হয়েছে। তাদের ৫ আগস্টের পর হওয়া রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরআগে সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাদের আটক করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, বিমানবন্দরে আটক দুই আওয়ামী লীগ নেতাকে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করেনি।
জানা গেছে, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ২৩৫) ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।
যথারীতি তারা ওসমানী বিমানবন্দরেও পৌঁছান। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদেরকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়। তাদেরকে রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়।
আজকের সিলেট/ডি/এপি









