বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৮ AM

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৩:৩৪:১৮ AM

বাহুবলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু


হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারুফ মিয়া নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মারুফ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের গ্রামের গেদা মিয়ার পুত্র।

মঙ্গলবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় তার।

এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন মারুফ।

স্থানীয়রা জানান, মারুফ মিয়া নামে ওই কাঠ মিস্ত্রি প্রতিবেশী আমির মিয়ার বাড়িতে বেশ কয়েকদিন যাবত কাঠের কাজ করছিল। মঙ্গলবার কাজ করার এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুমাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর