কুলাউড়ায় চুরির অভিযোগে গনপিটুনিতে প্রাণ গেল যুবকের
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৬ AM

কুলাউড়ায় চুরির অভিযোগে গনপিটুনিতে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৬:৫১:৩৫ AM

কুলাউড়ায় চুরির অভিযোগে গনপিটুনিতে প্রাণ গেল যুবকের


কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন জায়েদ মিয়া (২৫) নামের এক যুবক। জায়েদ মিয়া কুলাউড়া সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে তিনি মারা যান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের একটি কেজি স্কুলের ফ্যান চুরির ঘটনায় তাকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় জায়েদকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর