ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৭ PM

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ০৬:৩৮:৩২ AM

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু


সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎপৃষ্টে রোজিনা আক্তার (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ দক্ষিণ পাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

শনিবার বিকাল ৩ টায় ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা আক্তার তার স্বামী দুলাল মিয়ার চালিত অটোরিকশা চার্জ দিতে যায়। এসময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী সেখান থেকে রোজিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে।

ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর