আজ বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ১০৬ তম জন্মবার্ষিকী
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৭ PM

আজ বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ১০৬ তম জন্মবার্ষিকী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৫:০৬:২৫ AM

আজ বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ১০৬ তম জন্মবার্ষিকী


মহান মুক্তিযুদ্ধের সি ইন সি বাংলদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক, ১৯৭০ সালের সাধারন নির্বাচনে বাংলাদেশের সর্ব্ব বৃহৎ নির্বাচনী এলাকা বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ থেকে নির্বাচিত প্রয়াত এম এন এ বাংলাদেশের ১ম সাধারণ নির্বাচনে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ নির্বাচিত এমপি বঙ্গবন্ধু সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৬ তম জন্মবার্ষিকী ১লা সেপ্টেম্বর-২০২৪, রোববার।

জন্ম বার্ষিকী উপলক্ষে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনে, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকাল ১০ টা থেকে খতমে কোরআন ও বাদ আছর মরহুমের কবর জিয়ারত শেষে ৭১ এর সকল শহীদান সহ মরহুমের মা বাবা ভাই বোন সহ সকল মুমিন মুসলমান মুর্দেগানদের মাগফেরাত ও জান্নাত কামনান্তে দেশ জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া হবে। উক্ত কর্মসূচিতে সদয় উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করে তুলার জন্য, বঙ্গবীর ওসমানী অনুরাগী, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সহ সকলের প্রতি, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল। আল্লাহপাক সুবহানাহু তায়ালা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করুন, দেশে শান্তি ও স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে সকল সচেতন নাগরিককে তাওফিক দান করুন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর