মধ্যনগরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:০৪ AM

মধ্যনগরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৬:৪১:৪৪ AM

মধ্যনগরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল


বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার আছরের নামযের পর মধ্যনগর বাজার জামে মসজিদে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসহযোগী সঙ্গঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। জানা যায় কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ী বাংলাদেশের বন্যা ক্ষতিগ্রস্থ্য জনমানুষের পাশে দাড়াতে মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এমন মহতী উদ্যোগে নেন।এবং দোয়া মাহফিলের পরপরেই সিন্নি বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হামিদ তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার, জেলা সদস্য মোঃকামাল হোসেন, জেলা যুবদলের বনওপরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, মোঃমহিবুর রহমান মানিক, মোঃতৌফিক'খন্দকার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুকন উদ্দীন, সদস্য সচিব মোঃ শেফুল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগর, শাকিল হাসান, কলেজ শাখার ছাত্রদল সভাপতি মোঃ শফিক খান প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর