সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ AM

চট্টগ্রামের ৮ উইকেটে জয়

সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৪:৫৯:০৪ AM

সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম

ফিফটি করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে : সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে টানা ৩ জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে চলে এলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজকের জয় নিয়ে চট্টগ্রাম পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেল।অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্স টানা চার হারে কোন পয়েন্ট ছাড়াই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

টস জিতবেন, ফিল্ডিং নিবেন, ম্যাচ জিতবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ঢাকার প্রথম পর্বে এটাই ছিল সাফল্যের সহজ রেসিপি। এই প্রথা ভাঙে সিলেট পর্বে। আগে ব্যাট করে প্রথমবার জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই প্রথায় চলে দুই দিন চার ম্যাচে।

আজ দিনের প্রথম ম্যাচে আরো একটি প্রথা ভাঙল। বিপিএলের সপ্তম ম্যাচ ডে-তে এসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোনো দল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাতেই বিপত্তি ঘটে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিলেট আজ আরো এক হারের স্বাদ পেল।

১৩৮ রান তাড়া করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসানের ৫০ রান ও টম ব্রুন্সের অপরাজিত ৫১ রানে ভর করে ১৭.৪ ওভারে জয়ে বন্দরে পৌঁছে যায়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসানের ৫০ রান করতে খরচ করেন ৪০ বল। এ ইনিংসে ২ ছয় ও ৩ টি চারের মার ছিলো। টম ব্রুসের ৪৪ বলের ৫১ রানের ইনিংসেও ২ ছয় ও ৩ টি চারের মার ছিলো। বল হাতে সিলেট স্ট্রাইকার্সের হয়ে হেরি টেক্টর ও তানজিম হাসান সাকিব এক ইউকেট করে পান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে হেরি টেক্টরের ৪২ বলে ৪৫ রানের ইনিংসে ভর করে পুরো ২০ ওভার খেলে ৪ ইউকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয়। হেরি টেক্টরের ইনিংসটিতে ১টি ছয় ও ২ টি চারের মার রয়েছে। এছাড়া জাকির হাসান ২৬ বলে ৩১ রান ও রায়ান বার্ল ২৯ বলে ৩৪ করেন। বল হাতে ওমানের বিলাল খানে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানে ৩ ইউকেট পান।

 উল্লেখ্য, আজকের খেলায় সিলেটের অধিনায়ক মাশরাফি ব্যাট হাতে মাঠে না নামলেও এক ওভার বল করে ১৪ রান দেন। টানা তিন পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে এ ম্যাচে অলরাউন্ডার বেন কাটিংকে একাদশের বাইরে রেখেছিলো সিলেট। 

এদিকে গত ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতানো চট্টগ্রামের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার এই ম্যাচের একাদশে ছিলেন না। তার জায়গায় সুযোগ পেয়ে জ্বলে ওঠেন উইকেটরক্ষক-ব্যাটার টম ব্রুস।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর