ওসমানী বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণের বার জব্দ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪০ AM

ওসমানী বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ০৩:৩৯:২৭ AM

ওসমানী বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণের বার জব্দ


সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ১১ পিস অবৈধ স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দ করা ১১টি স্বর্ণের বারের ওজন এক কেজি ২৮৩ গ্রাম।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট (বিজি-২৪৮)  বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর