প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ওসমানীনগর- বিশ্বনাথের সাধারণ মানুষ ও আওয়ামী লীগের সকল নেতাকর্মী আপনারা সবাই আমাকে বিজয়ী করেছেন আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, তাই আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই এলাকার সার্বিক উন্নয়নে আমি দিনরাত কাজ করে যাবো।
শুক্রবার ওসমানীনগরে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট নাছির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগ নেতা মবশ্বির আহমদ, আব্বাছ উদ্দিন, সৈয়দ এফতার হোসেন পিয়ার, ডাক্তার সাকের আহমদ শাহীন, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, আওয়ামীলীগ সহ সভাপতি আব্দাল মিয়া, আলাউর রমান আলা, নেফা মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক লুৎফর রহমান, সম্পাদক দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, গোয়ালা বাজার ইউপি চেয়ারম্যান মজনু মিয়া, তাজপুর ইউপির চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমান পুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল, কৃষকলীগ সভাপতি আনিসুজ্জামান সেলিম, সহ সাধারণ সম্পাদক পাপ্পু বন্নি, সেচ্ছাসেবক লীগ সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুবলীগ সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক দিলদার আলী, ছাত্রলীগ আহবায়ক জুবায়েরের আমিন, যুগ্ন আহবায়ক সুজন মাহমুদ,উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ডিকে জয়ন্ত, কৃষক লীগ সহ সভাপতি শেখ ফয়ছল আহমদ, গোলাম কিবরিয়া, ডাঃ তখলিছ আলী, সিরাজ বখত উকিল, আব্দুর রুপ,ফিরজ মিয়া, জাহাঙ্গীর আহমদ, জাহিদুল আম্বিয়া কার্জন, ইউপি সদস্য তুরণ আহমদ, মিনহাজ আহমেদ সাজন, আনহারুজ্জামান খান প্রমূখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








