সিলেটের গোয়াইনঘাটে খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাজিম উদ্দীন (৩২) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের শহিদুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের কে বা কাহারা খুন করে একটি খালের মধ্যে লাশ ফেলে চলে যায়। পরে স্থানীয়রা মঙ্গলবার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুস্তমপুর ইউনিয়ন থেকে স্থানীয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আজকের সিলেট/প্রতিনিধি/কেআর
গোয়াইনঘাট প্রতিনিধি 








