বালাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৫ PM

বালাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০৮:১৭:১৪ AM

বালাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


বালাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে প্রায় ৮ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে এসব বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা জায়গীর।  পরে স্থানীয় এম এ খান অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির  বিভিন্ন অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর