স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২০ PM

স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:৫৮:৪৯ AM

স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার সকাল ৬টা ১১ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক মিনিট নীরবতা পালন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানরা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর