এম এ মতিনের পক্ষে সমর্থন চেয়ে মতবিনিময়
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ PM

নন্দিরগাঁও ইউপি নির্বাচন

এম এ মতিনের পক্ষে সমর্থন চেয়ে মতবিনিময়

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৫:৩০:৪৯ PM

এম এ মতিনের পক্ষে সমর্থন চেয়ে মতবিনিময়


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় সমর্থন ও এলাকাবাসীর সমর্থন প্রত্যাশায় মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন। রোববার বিকেলে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় কলেজ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় এলাকার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভায় প্রার্থী বাছাই, এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ, তৃণমূলের কর্মী, মুরব্বিয়ান ও সর্বস্তরের জনগণ নন্দিরগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে এম এ মতিনের প্রার্থিতার বিষয়ে সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে তাকে দল থেকে সমর্থন দেওয়ার জোর দাবি জানান তারা।

বক্তারা বলেন, অতীতের রাজনৈতিক ত্যাগ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগামী নির্বাচনে এম এ মতিনকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী, আং নুর, বিশিষ্ট মুরব্বি লারু মিয়া, ওয়াতির আলী, কৃষক দলের সভাপতি আফতাব আলী, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী এবং সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাসিম চৌধুরী, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তাজুল ইসলাম, সিফত উল্লাহ ও ইউনুস আলী। এছাড়া সাধারণ সম্পাদক তেরা মিয়া, সাইফ উদ্দীন, হেলাল আহমদ, নেছার আহমদ, ময়বুর রহমান, গেদু মিয়া, আব্দুল কাদির, বাবুল মিয়া, বশির আহমদ, কামাল উদ্দীন, মনফর আলী, আবুল কাশেম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর