মিফতাহ সিদ্দিকীর সঙ্গে জাসাস নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ AM

মিফতাহ সিদ্দিকীর সঙ্গে জাসাস নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ১১:২৩:০০ PM

মিফতাহ সিদ্দিকীর সঙ্গে জাসাস নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়


বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) নগরীর হোটেল স্টার প্যাসিফিকে এ সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় জাসাস সিলেট জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নবনির্বাচিত কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন। পাশাপাশি জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে মিফতাহ সিদ্দিকীর সঙ্গে আলোচনা করেন তারা।

এ সময় মিফতাহ সিদ্দিকী জাসাসের নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্বে জাসাস সিলেট জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আজকের সিলেট / এপি

সিলেটজুড়ে


মহানগর