জামালগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ AM

জামালগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৪:১১:০৮ AM

জামালগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক জাকির হোসেন (৩৫) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাকসার হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জামালগঞ্জে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত শুরু। এসময় এই উপজেলার বাকসার হাওরে নিজের জমির ধান কাটছিলেন কৃষক জাকির হোসেন।

ধান কাটার একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সেখানে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হাওরে নিজের জমির ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর