প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০২ PM

প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৪:৫৩:২৩ PM

প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি


সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী (এক যুগ পূর্তি) ও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৮ জুলাই সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ অনুষ্ঠান ও কেক কাটা,১৬-১৯ জুলাই এর মধ্যে জুলাই শহীদ স্মরণে আলোচনা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাবের শাহাদাত বার্ষিকী পালন,শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ডের জন্য দরখাস্ত আহবান এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা উল্লেখযোগ্য।

মঙ্গলবার বিকেলে সিলেটের অনলাইন প্রেসক্লাবের নিয়মিত কার্যকরী পরিষদের সভায় এসকল কর্মসূচি হাতে নেয়া হয়।সভায় নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠানসহ আরো কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ (হেলাল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী ও মো.মশাহিদ আলী প্রমুখ।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর