জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ AM

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৬:৫৯:৫৬ AM

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


বিয়ের মাত্র দু’দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদিআরব ফেরত হুসাইন আহমদ বাবলু (২৫) নামের এক যুবক। নিহত হুসাইন আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরেক আরোহী কাওছার আহমদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৯মে (শুক্রবার) হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে।

বিয়ের ঘর সাজানো, অতিথিরা আগত, বাড়িতে উৎসবমুখর পরিবেশ-সবকিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে। যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই ফিরবে তার নিথর দেহ। এমন হৃদয়বিদারক দৃশ্যে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, প্রতিবেশীরা। হুসাইন আহমদ বাবলুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই  বেদনার ছাপ। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি। কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর