সুনামগঞ্জের ছাতকে এনা পরিবহনের চাপায় পিষ্ট হয়ে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মোঃ নুর আলীর পুত্র ও নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিলেট-সুনামগঞ্জ সড়কের মধ্যেস্থ নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকে।
হাইওয়ে জয়কলস থানার ইনচার্জ বলেন, এনা পরিবহন সুনামগঞ্জ গামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭) পথচারী ওই শিশু'কে চাপা দিয়ে পিষ্ট করে দ্রুত চলে যায়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি শান্তিগঞ্জ এলাকায় পুলিশ আটক করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
সংবাদদাতা 








