দোয়ারাবাজারে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৮ PM

দোয়ারাবাজারে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৬:২২:৫৮ AM

দোয়ারাবাজারে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকার চাপে সুরুজ আলী (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত সুরুজ আলী উপজেলার সদর ইউনিয়নের দোয়ারাবাজার খামারপট্টির মৃত সাজেদুর রহমানের ছেলে।

শনিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের খামার পট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ডুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। সকালে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয় এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, সুদের টাকার দিতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে। তিনি ১০ লক্ষ টাকা সুদের ঋণ রয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর