কৃষক লীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাজধানীর ঝিগাতলা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আজকে সিলেট/ডি/এপি









