বালাগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৪ সহোদর সহ আহত ৫
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ PM

বালাগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৪ সহোদর সহ আহত ৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ১২:১৮:৫০ PM

বালাগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৪ সহোদর সহ আহত ৫


বালাগঞ্জে বাসের ড্রাইভারকে গালাগালি করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই গ্রামের ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার সন্ধ্যার আগমুহূর্তে বালাগঞ্জ উপজেলা সদরে শিরিয়া গ্রামের কমিল উল্লার ছেলে সুমন মিয়া তার বাড়ির সামনে থেকে বাজারে যাওয়ার উদ্যেশ্য বালাগঞ্জগামী বাসকে থামানোর জন্য ইশারা দেয়,এ সময় বাস না থেমে স্টান্ডে চলে আসে। কিছুক্ষণ পরে সুমন মিয়া বাস স্ট্যান্ডে এসে ড্রাইভাররের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ।

এসময় ওই স্ট্যান্ডের ম্যানেজার মানিক মিয়া প্রতিবাদ করলে মানিক ও সুমনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

পরে ডাকবাংলোর সামনে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় সুমন মিয়া, শিমুল মিয়া, মামুন মিয়া আশপাশের কামারের দোকানে থাকা দা ও ধারালো অস্ত্র দিয়ে একই গ্রামের মৃত ময়না মিয়ার, ছেলে লয়লুস মিয়া,(৪৮) মানিক মিয়া, (৫৫) আশিক মিয়া (সাবেক মেম্বার) (৫০) মাহমদ মিয়া,(৬০) গংদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

সংঘর্ষে একই গ্রামের মৃত কলিম উল্লার ছেলে সুমন মিয়াও (৩০) আহত হন। এদের মধ্যে মাহমদ মিয়ায় অবস্থা আশংকাজনক। 

সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। 

এ ঘটনার জেরে রাত আনুমানিক ১১ টার।দিকে উপজেলার কাশিপুর ব্রিজের পাশে একই গ্রামের মনান মিয়ার ছেলে শ্যামল মিয়াকে (৩৩) আশিক মিয়া লোকজন কুপিয়েছে!

এক পর্যায়ে মৃত ভেবে পেল রেখে যায়, খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানীতে পাঠিয়েছেন। তার অবস্তা আশংকাজনক।

সংঘর্ষের ঘটনা সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভুইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি, কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট লেখা অবস্থায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর