ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহমদ এর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৫ PM

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহমদ এর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ১০:৩২:৫৫ AM

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহমদ এর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত


হবিগঞ্জে বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট  আফছর আহমদ এর ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । রবিবার (১১ মে) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফ প্রাঙ্গনে নিজ বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে। কর্মসূচী মধ্যে দরবার শরীফে মরহুমের কবর জিয়ারত,  দিনব্যাপী খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,  বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ , ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহমদ ১৯৯৪ সালে ১১ মে হবিগঞ্জ পৌর শহরে রাজনগর মাস্টার কোয়ার্টার  নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন । মৃত্যু কালে তিনি সহধর্মিণী,  ২ ছেলে ও ৩ মেয়ে, নাত- নাতনী সহ  অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয় মাওলানা ভাসানীর নেপ দিয়ে । পরবর্তী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল - বিএনপিতে যোগদান করেন এবং হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । সেই সময় তিনি জাতীয়তাবাদী বিএনপি দল থেকে ধানের শীষ নিয়ে  চুনারুঘাট ও বাহুবল থেকে  জাতীয় সংসদ সদস্য  নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। 

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর